দ্বিতীয় দফার লকডাউনে বিপাকে প্রবাসী বাংলাদেশিরা

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমনের ফলে, ইউরোপসহ মধ্যপ্রাচ্যের সকল দেশেই পুনরায় লকডাউন জারী করা হয়। এতে সমস্যায় পড়েন দেশগুলোতে বসবাসরত নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা। তবে, দ্বিতীয় ধাপের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের পর স্বাভাবিক হচ্ছে, সৌদি আরবের তাবুকে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের কর্মস্থল ও ব্যবসা-বাণিজ্য।
সৌদি আরবে দ্বিতীয় ধাপের করোনা সংক্রমন নিয়ন্ত্রণে, সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, রেস্টুরেন্টে বসে খাবার পরিবেশন, বিনোদন স্পটে ভীড় এড়ানোসহ, জনস্বার্থে বিভিন্ন নিরাপত্তামূলক বিধিনিষেধ আরোপ করা হয়।
গত ৭ মার্চের পর থেকে আরোপিত অভ্যন্তরীণ বিধিনিষেধগুলো তুলে দেয়ায়, প্রবাসীদের কর্মস্থল এবং ব্যবসা বাণিজ্য বানিজ্য স্বাভাবিক হতে শুরু করে। বিশেষ করে রেস্তোরাঁ ব্যবসায়ীসহ, অন্যান্য পেশায় যারা নিয়োজিত আছেন, সৌদি আরবের বাদশার নেয়া এই পদক্ষেপটি তাদের আশার আলো দেখিয়েছে। এজন্য তারা আনন্দ প্রকাশ করেন।
জানা গেছে, আগামী ১৭ মে’র পর থেকে, আন্তর্জাতিক ফ্লাইটগুলো আগের মত সকল দেশের সাথে স্বাভাবিকভাবে চলাচল শুরু করবে। তবে, করোনা সংক্রমনের নিরাপত্তামূলক ব্যবস্থা মাস্ক পরিধান এবং হোটেল ও সুপার শপে যাওয়ার সময় তাপমাত্রা পরিমাপ করা এবং তোয়াক্কালনা অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট- বাংলা টিভি।



