দেড় বছরে লেবানন ছেড়েছে সাড়ে ১১ হাজার বাংলাদেশি

লেবাননে বিগত দেড় বছর ধরে অস্বাভাবিক হারে বেড়েই চলেছে ডলারের মূল্য। আগে যেখানে ১ ডলার ক্রয় করতে খরচ হতো দেড় হাজার লিরা, এখন সেখানে ১ ডলার কিনতে খরচ হচ্ছে, ১৫ হাজার লিরা বা তার থেকেও বেশি দামে। ডলারের সাথে তাল মিলিয়ে, প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সকল পণ্যের দাম। সবমিলিয়ে দেশটিতে সংকটে জীবন যাপন করছেন, প্রবাসী বাংলাদেশিরা।
লেবাননে আগে যেখানে একজন শ্রমিকের মাসিক বেতন ছিল ৪০০ মার্কিন ডলার, বর্তমানে মুদ্রাস্ফীতির কারণে বেতন নেমে এসেছে, মাত্র ৫০ ডলারে। আর ডলারের সাথে তাল মিলিয়ে, প্রতিদিনই সকল পণ্যের দাম বেড়ে চলেছে। দেশটিতে পর্যটন শিল্পসহ, ব্যবসা বাণিজ্যে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। বেকার হয়ে পড়েছেন, হাজারো শ্রমিক।
দেশটিতে থাকা বাংলাদেশিসহ, সকল দেশের অভিবাসীরা চরম অনিশ্চয়তায় জীবন যাপন করছেন। সংকট শুরু হওয়ার পর থেকেই, প্রতিটি প্রবাসীর দেশে পরিবারের কাছে অর্থ পাঠানো বন্ধ রয়েছে। ইতোমধ্যে এই ডলার সংকটের কারণে বাধ্য হয়ে লেবানন ছাড়ছে, দেশটিতে কাজ করতে আসা বিভিন্ন দেশের শ্রমিকরা।
অনেক বাংলাদেশি আছেন, যারা অর্থের অভাবে দূতাবাসে নাম নিবন্ধন করতে পারছেন না। আবার অনেকেই এমন সংকটে মৃত্যু ঝুঁকি নিয়ে, উন্নত জীবনের আশায়, প্রতিদিনই পার্শ্ববর্তী দেশ সিরিয়া হয়ে, ইউরোপের পথে হাটছেন। দেশটির অর্থনৈতিক মন্দা ও মৃদ্রাস্ফীতি কাটিয়ে, আবারো পূর্বের অবস্থানে ফিরে আসবে, এমন আশায় এখনো অনেক বাংলাদেশি দিন পার করছেন।
দূতাবাস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত দেড় বছরে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায়, স্বেচ্ছায় লেবানন ছেড়েছে, প্রায় সাড়ে ১১ হাজার অবৈধ বাংলাদেশি। পাশাপাশি অনেক বৈধ অভিবাসীরাও, নিজ দেশে ফিরে গেছে।
ডেস্ক রিপোর্ট,বাংলা টিভি



