Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সৌদিতে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

সৌদি আরবের আছির প্রদেশের মাহাইল আছির খামিছুল বাহারে মোঃ রিদওয়ান নামে এক বাংলাদেশি ব্যবসায়ী মারা গেছেন।

অনেক বছর যাবত খামিছুল বাহারে সুপার শপ ব্যবসার সাথে জড়িত ছিলেন, মোঃ রিদওয়ান। প্রতিদিনের মতন কাজ শেষে নিজ কক্ষে ঘুমাতে গেলে হঠাৎ জ্বর ও শরীরে ব্যথা অনুভব করেন তিনি।

পরে তার সাথে থাকা লোকজন মাহাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানোর পর সেখানেই, চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রিদওয়ানের বাড়ি চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার বড় হাতিয়া গ্রামে।

তার বাবার নাম জাফর আহমেদ। বর্তমানে তার মরদেহ মাহাইল আছির জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এম ইব্রাহীম খলিল, আবহা প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button