বিশ্ববাংলা
অস্ট্রেলিয়ার ‘স্টোরি ব্রিজ’ সাজবে বাংলাদেশের পতাকার রঙে

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন ‘স্টোরি ব্রিজ’ এবং ‘ভিক্টোরিয়া ব্রিজ’ বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোকিত করা হবে।
স্বাধীনতা যুদ্ধের শহীদ ও বীরাঙ্গনাদের স্মরণে, ২২ মার্চ ‘লাইট আপ ব্রিসবেন’ শীর্ষক ইভেন্ট অনুষ্ঠিত হবে। ব্রিসবেন সিটি কাউন্সিলের সহায়তায়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন ইনক, প্রথমবারের মতো অস্ট্রেলিয়াতে এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
ড. জিশু দাস গুপ্ত,ব্যাবের সভাপতি মুনির রহমান,সহ-সভাপতি মো. মাসুদ ইফতেখারুল আলম এবং নির্বাহী সদস্য রোমেন ইসলাম, জাহাঙ্গীর হোসেন, তাহসিন আলী, নিপু খান ও ফারজানা জাহানের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



