Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মালয়েশিয়ায় অপহরণের অভিযোগ থেকে ৪ বাংলাদেশিকে অব্যাহতি

চার বছর আগে মালয়েশিয়ায় বাংলাদেশি নারীকে মুক্তিপণের জন্য অপহরণের অভিযোগ থেকে এক নারীসহ চার ব্যক্তিকে, অব্যাহতি দিয়েছে দেশটির উচ্চ আদালত।

ওই চারজন হলেন, মোহাম্মদ জাফরি আবু বাকের, উমু আয়েশাহ বেগম আবদুল রহমান, কামাল হোসাইন ও মোহাম্মদ কাউসার হোসেইন। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রমের চূড়ান্ত সময়ে এসে মামলা পরিচালনাকারী আইনজীবী সুস্পষ্ট প্রমাণাদি হাজির করতে না পারার কথা জেনে বিচারক এ রায় প্রদান করেন।

রায়ের সংক্ষিপ্ত বিবরণীতে বিচারক বলেন, মুক্তিপণের বিষয়টি প্রমাণিত না হলে শুধু অপহরণের অভিযোগই যথেষ্ট নয়। মামলার আইনজীবীরা অভিযুক্ত সকলের বিরুদ্ধে এই মামলার অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। তাই আত্মপক্ষ সমর্থনের জন্য না ডেকে তাদেরকে দায়মুক্তি ও অব্যাহতি প্রদান করেন তিনি।

উল্লেখ্য, এই চার জন ব্যক্তির বিরুদ্ধে ২০১৭ সালে ২০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে, কুয়ালালামপুরের মাসজিদ জামেক, জালান তুন পেরাক এলাকায় এক বাংলাদেশি নারীকে অন্যায়ভাবে আটকে রাখা ও অপহরণ করার অভিযোগ আনা হয়েছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button