Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দূতাবাসের সাহায্যে কাজ পেলেন ২১ বাংলাদেশি

মালয়েশিয়ায় দূতাবাসের সাহায্যে কাজ পেলেন চাকরি হারানো আরও ২১ প্রবাসী বাংলাদেশি। করোনায় এখন পর্যন্ত এ নিয়ে ১৪’শ ৬৩ জন বাংলাদেশি কর্মীর কাজের সুযোগ করে দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

হাইকমিশন সূত্রে জানা গেছে, করোনাকালেও বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান এবং প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর হয়েছে। দেশটিতে বিদেশি কর্মী নিয়োগে শূন্য ব্যয় নীতির সুবিধা পেতে শুরু করেছে বাংলাদেশি কর্মীরা।

শীর্ষস্থানীয় গ্লোভস প্রস্ততকারক কোম্পানি ডব্লিউ আরপি, নাইট্রিটেকস, টপ গ্লোভস, হার্তালেগাসহ অনেক কোম্পানি বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় ইতোমধ্যে ফেরত দিয়েছে।

এ বিষয়ে বাংলাদেশি শ্রমিকদের এ সংক্রান্ত পরামর্শ গ্রহণ করার জন্য সরাসরি হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button