Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

করোনায় কেমন আছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা!

ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগুলির একটি ফ্রান্স। পড়াশোনা ও কর্মসূত্রে অনেক বাংলাদেশি নাগরিক বাস করেন দেশটিতে। করোনাভাইরাস যখন পুরোবিশ্বে আঘাত হানে, বাদ যায়নি ইউরোপের এ রাষ্ট্রটিও। তবে করোনাকালীন সময়ে কেমন আছেন এসব প্রবাসীরা, কিভাবে কাটছে তাদের জীবন!

ফ্রান্সে করোনাভাইরাসের সংক্রমনে অনেকে আক্রান্ত হয়েছেন, প্রানহানিও ঘটেছে অনেকের। তবে দেশটির চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়ায়, ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন অনেকে।

বর্তমানে করোনার তৃতীয় ধাপের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ফ্রান্সে। তাই দেশটির পক্ষ থেকে, সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেয়া হচ্ছে। ইতোমধ্যে প্রবীনদের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে বলে জানান প্রবাসীরা। তবে মহামারীর কারণে দেশটিতে বসবাসরত অনেক বাংলাদেশি কাজ হারিয়েছে অর্থ সংকটে পড়েছেন।

করোনার প্রথম ধাপের ধাক্কায় অনেক প্রবাসী সংগঠ্ন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল। নতুন করে ঘুরে দাড়াতে সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান সংশ্লিষ্টরা। দ্রুত মহামারীর অবসান হয়ে জনজীবনে ফিরে আসবে স্বাভাবিক অবস্থা, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের।

নাজিয়া আফরিন, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button