Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

‘কাফালা’ ব্যবস্থায় পরিবর্তন আনছে সৌদি আরব

শ্রম আইনে গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্য দিয়ে বিদেশি কর্মীদের জন্য নতুন যুগের সূচনা করেছে সৌদি আরব। দেশটির ‘কাফালা’ ব্যবস্থায় পরিবর্তন আনায় বেসরকারি খাতের বিদেশি শ্রমিকরা এখন নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন বা দেশত্যাগ করতে পারবেন। এতে খুশি প্রবাসী শ্রমিকরা।

সৌদি সরকারের পূর্বঘোষণা অনুযায়ী রোববার থেকে দেশটির শ্রম আইনের সংস্কারের বাস্তবায়ন শুরু হয়েছে। নতুন এ সংস্কারের ফলে প্রবাসীদের জন্য ব্যাপক সুযোগ-সুবিধা বাড়বে বলে আশা করছে দেশটিতে বসবাস করা প্রবাসী শ্রমিকরা।

এছাড়া সরকারি চাকরির জন্য সরাসরি আবেদন করার সুযোগও উন্মুক্ত হচ্ছে বিদেশিদের জন্য, যা রোববার থেকেই কার্যকর হয়েছে বলে আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

কার্যকর হওয়া আইনের নতুন এ সংস্কারের ফলে লাখ লাখ অভিবাসী ও প্রবাসী শ্রমিকদের কর্মক্ষেত্রে স্বাধীনতার নতুন এক মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা।

এর আগে, গত বছরের নভেম্বরে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়, কাফালা ব্যবস্থা সংশোধনের পরিকল্পনার কথা জানিয়েছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button