Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ক্রোয়েশিয়ায় প্রচন্ড ঠাণ্ডায় দুই বাংলাদেশির মৃত্যু

ক্রোয়েশিয়া থেকে অবৈধ পথে ইতালি ঢোকার সময়, প্রচন্ড ঠাণ্ডায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

নিহতদের বন্ধু আরাফাত সোবেল জানান, ক্রোয়েশিয়া থেকে সীমান্তবর্তী এক নদী দিয়ে সাঁতার কেটে ইতালি ঢোকার সময়, অতিরিক্ত ঠাণ্ডায় অলিউর রহমান রাজু ও রিহান আহমেদের মৃত্যু হয়।

ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান জানান, “বিভিন্ন মাধ্যমে বিষয়টি তিনি জেনেছেন, তবে এখনো অফিসিয়ালভাবে তাকে কোন কিছু জানানো হয়নি বলেও তিনি জানান।

এসময় তিনি অবৈধপথে ইউরোপ যাওয়া থেকে সবাইকে বিরত থাকার পরামর্শ দেন। অলিউর রহমান রাজু সুনামগঞ্জের ছাতক উপজেলার সেতরপাড়া গ্রামের হাজি মাসুক মিয়ার ছেলে এবং রিহান একই উপজেলার পাইগাও গ্রামের গয়েছ মিয়ার ছেলে।

সংশ্লিষ্ট খবর

Back to top button