Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

রোহিঙ্গাদের ফেরাতে আলবেনিয়া সরকারের সহযোগিতা কামনা

রোহিঙ্গাদের স্বদেশে ফেরত নেয়ার বিষয়ে আলবেনিয়া সরকারের সহযোগিতা কামনা করেছেন দেশটিতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ।

শুক্রবার দেশটির রাজধানী তিরানায় প্রেসিডেন্সি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আলবেনিয়ার রাষ্ট্রপতি ইলির মেতার কাছে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। পরে আলবেনিয়ার রাষ্ট্রপতি এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে গণহত্যার মুখে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গা কে গত ৪ বছর বাংলাদেশে আশ্রয় দিয়ে মানবিকতার অনন্য নিদর্শন বাংলাদেশ স্থাপন করেছে উল্লেখ করে বাংলাদেশের রাষ্ট্রদূত মিয়ানমারের নাগরিকদের স্বদেশে ফেরত নেয়ার বিষয়ে আলবেনিয়া সরকারের সহযোগিতা কামনা করেন।

এ সময়, আলবেনিয়ার রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তাদেরকে শুভেচ্ছা জানান এবং আলবেনিয়া সফরের আমন্ত্রণ জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button