বিশ্ববাংলা
মালয়েশিয়ান পুলিশকে ঘুষের প্রস্তাব দেয়ায় ২ বাংলাদেশির করাদন্ড

মালয়েশিয়ায় পুলিশকে ঘুষের প্রস্তাব দেয়া ২ প্রবাসী বাংলাদেশিকে, দুই মাসের করাদন্ড দিয়েছেন, দেশটির আদালত।বৃহস্পতিবার দেশটির অনলাইন সংবাদ মাধ্যম ‘দ্য স্টার’এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরায়, একটি শপিংমলে পুলিশের হাতে আটক হন মো. জহির নামে এক বাংলাদেশি ও তার সহকর্মী। তাকে ছাড়াতে গিয়ে তারই এক সহকর্মী, পুলিশকে ১৫০ রিংগিত ঘুষ দেয়ার প্রস্তাব করেন।
পরে পুলিশ দুজনকেই গ্রেফতার করে, আদালতে পাঠায়। আদালত শুনানি শেষে, বুধবার ১০ মার্চ তাদের ২ মাসের কারাদণ্ড দেন।



