Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

নিউইয়র্ক পুলিশের প্রথম অক্সিলারি লেফটেন্যান্ট এনায়েত আলী

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে, প্রথম অক্সিলারি লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন, সৈয়দ এনায়েত আলী। ৯ মার্চ তাকে আনুষ্ঠানিকভাবে পদোন্নতি দেয়া হয়।

এনায়েত আলী বর্তমানে কুইন্স নর্থের, ১১৪ প্রেসিঙ্কটে কর্মরত রয়েছেন। পাশাপাশি বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন- বাপার করেসপন্ডিং সেক্রেটারি হিসেবেও, দায়িত্ব পালন করছেন। অক্সিলারি পুলিশ হিসেবে ২০০২ সালে যোগদান করেন এবং ২০০৯ সালে, প্রথম অক্সিলারি পুলিশ সার্জেন্ট হিসেবে পদোন্নতি পান, এনায়েত আলী।

১৯৫০ সালে, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট অক্সিলারি পুলিশ গঠন করে যা মূলত, ভলান্টারি সার্ভিস। কোনো পারিশ্রমিক ছাড়াই, কমিউনিটিকে সাহায্যের উদ্দেশ্যে  অনেকে কাজ করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button