করোনা: যুক্তরাজ্যে সংক্রমণ কমেছে, স্বস্তিতে প্রবাসীরা

মহামারি করোনা ভাইরাসের নতুন প্রজাতি ছড়িয়ে পরার পর থেকে, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ আতংকিত হয়ে পড়েন দেশটির নাগরিকরা। অনেক মানুষের মৃত্যু ও সংক্রমিত হবার পর অবশেষে কমে এসেছে, ভাইরাসটির প্রভাব।
যুক্তরাজ্যে করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে, সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণে, বিভিন্ন দিক-নির্দেশনাসহ নানামুখী উদ্যোগ নেয়া হয়। যে কারণে ভাইরাসটির প্রভাব কমিয়ে আনা সম্ভব হয়েছে। প্রথমদিকে অসর্তকতার কারণে ভাইরাসটি যুক্তরাজ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে বলে মনে করেন বিশিষ্টজনেরা।
যুক্তরাজ্যে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের করোনা প্রতিরোধে নানা দিক নির্দেশনা দেয়া হয়। মনে করা হচ্ছে, করোনা প্রতিরোধে স্কুলে যেসব উদ্যোগ নেয়া হচ্ছে, এতে আগের মতন ভাইরাসটির সংক্রমন আর ছড়িয়ে পড়বে না। সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান প্রবাসীরা।
করোনা থেকে সুরক্ষায় সতর্কতার কোন বিকল্প নেই, তাই যথাযথ সুরক্ষাবিধি মেনে, করোনার বিরুদ্ধে লড়াই করে যাওয়ার আহবান জানিয়েছেন, বিশিষ্টজনেরা।
ডেস্ক নিউজ, বাংলা টিভি



