বিশ্ববাংলা
মোজাম্বিকে বাংলাদেশির মৃত্যু

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে, হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ দেলোয়ার হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
রোববার মোজাম্বিক মানিকা প্রভিন্সিয়ায় দেলোয়ার হোসেন নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত মোহাম্মদ দেলোয়ার হোসেন চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা বড়ঘোনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মতলব আলীর ছেলে।



