Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

উত্তরখণ্ডে বাংলাদেশিকে আটক

ভারতের উত্তরখণ্ডের রুরকির নিকটবর্তী পিরান কালিয়র থেকে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। সারওয়ার বাগেরহাট জেলার শরণখোলা থানার উত্তর বাগাল গ্রামের বাসিন্দা।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, তার বিরুদ্ধে পরিচয় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্র জানায়, সারওয়ার হোসেন গত ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে বসবাস করে আসছিলেন।

গেলো দু’বছর আগে পিরান কালিয়রে তিনি সাবির কালিয়েরীর সুফি মাজারের পাশে নির্মিত একটি অতিথিশালায়ে থাকতেন। পরে পুলিশ তার কাছে সঠিক কোন কাগজ না পাওয়ায় গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button