বিশ্ববাংলা
দেশে ফিরছেন আরো ৪২৪ লেবানন প্রবাসী

লেবানন থেকে ৮ম ধাপে দেশে ফিরছেন, আরো ৪২৪ বাংলাদেশি। রোববার বৈরুতের ক্লাসিকো ষ্টেডিয়ামে, তাদের হাতে বিমানের টিকেট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এসময় রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানসহ, দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৮ মার্চ সোমবার রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রওনা দিয়ে, মঙ্গলবার সকালে বাংলাদেশে পৌঁছুবে বলে জানায়, দূতাবাস। জেল জরিমানা ছাড়া স্বল্প সময়ে নিজ দেশে ফিরতে পেরে দূতাবাসের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানান, অভিবাসীরা।
এর আগে, বাংলাদেশ বিমানের ৭টি বিশেষ ফ্লাইটে ২ হাজার ৯৬৮ জন বাংলাদেশি, নিজ দেশে ফিরেছেন। রাষ্ট্রদূত জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান জানান, আগামী ২৪ মার্চের মধ্যে, জেনারেল সিকিউরিটি থেকে প্রাপ্ত সকল ক্লিয়ারেন্সধারী বাংলাদেশিদের, পর্যায়ক্রমে দেশে পাঠানো হবে।



