Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ট্যাক্স ফাঁকি দিয়ে মালয়েশিয়ায় অবৈধ পণ্য পাচার

দীর্ঘদিন যাবত মালয়েশিয়ায় অবৈধ পণ্য পাচার করে আসছিলো, বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান এক নাগরিক। মালয়েশিয়ান পুলিশ অভিযান চালিয়েছে, তার আরও আটটি কারখানায়। অভিযুক্ত ব্যক্তি এবং তার মালয়েশিয়ান স্ত্রী ধরা পড়লেও, সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।

গত মাসে মালয়েশিয়ান গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক মালয়েশিয়ায় বিয়ে করে নাগরিকত্ব নিয়ে, অবৈধ পণ্য পাচারের রাজ্য গড়ে তুলেছেন। গেজেটের প্রতিবেদনে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

জানা যায়, ১৫ বছর ধরে ঢাকা থেকে বিভিন্ন পণ্য আমদানি করছিলেন দেশটিতে। তবে অবৈধ উপায়ে ব্যবসা করলেও, টানা ১৫ বছর ধরে ট্যাক্স দেন না তিনি।  আমদানির লাইসেন্সও নেই। ইতোমধ্যে ওই বাংলাদেশির চারটি দোকান সিলগালা করা হয়েছে।

দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, দুজনে মিলে এসব অবৈধ কাজ করছেন। তাদের কারণে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা এখন বিপাকে পড়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button