Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

নিউইয়র্কে বঙ্গবন্ধুর ১০০ ছবির প্রদর্শনী

নিউইয়র্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ১০০টি ছবির প্রদর্শনী শুরু হয়েছে। ৭ মার্চ রোববার ২৫ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

ঐতিহাসিক ৭ মার্চের আলোকে এ প্রদর্শনী শুরু হলেও, এটি উৎসর্গ করা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রতি। নিউইয়র্ক মুক্তধারার উদ্যোগে, জ্যাকসন হাইটসে আইএসপি ভবনের দ্বিতীয় তলায় এই প্রদর্শনীর ভার্চুয়ালি উদ্বোধন করেন জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সভাপতি, অধ্যাপক রফিকুল ইসলাম।

করোনার পরিপ্রেক্ষিতে, স্বাস্থ্যবিধি মেনে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা এবং শনি ও রোববার সকাল ১১টা থেকে, রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button