Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দ. কোরিয়ায় বাংলাদেশির বিরুদ্ধে আরেক বাংলাদেশির মামলা

দক্ষিণ কোরিয়ায়, এক প্রবাসীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছেন, আরেক বাংলাদেশি। এ বিষয়ে দেশটির বাংলাদেশ দূতাবাসে আজিজুল হকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, আরেক ইপিএস কর্মী, প্রয়াত শহীদুল ইসলামের স্ত্রী নাজমিন আক্তার। এর প্রেক্ষিতে মামলা হয়েছে দেশটিতে।

জানা গেছে, গত বছরের ২৫ জুন, ব্রেইন স্ট্রোকে দেশটিতে মারা যান, শহীদুল ইসলাম। পরে আজিজুল হক দক্ষিণ কোরিয়ার স্যামসাং বীমা কোম্পানিতে, ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি দাখিল করে, ক্ষতিপূরণের অর্থ ও কৌশলে ব্যাংকে সঞ্চিত অর্থসহ, মোট ৭ লাখেরও বেশি বাংলাদেশি টাকা আত্মসাৎ করেন।

এ ব্যাপারে দেশটির বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মকিমা বেগম জানান,অভিযোগ পাওয়ার পর, কোরিয়ার স্থানীয় পুলিশ ষ্টেশনে, আজিজুল হকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে বাংলাদেশ দূতাবাস। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button