যুক্তরাষ্ট্রে বাংলাদেশির ১৫ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে চিকিৎসার নামে ইন্স্যুরেন্স কোম্পানির ১৫০ মিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার মামলায়, বাংলাদেশি মাশিয়াত রশিদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে, দেশটির আদালত। গেলো ৩ মার্চ এ রায় দিয়েছেন, মিশিগানের ফেডারেল কোর্ট।
মিশিগান ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস এটর্নি সাইমা শফিক মহসিন এবং বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের সহকারি এটর্নি জেনারেল, নিকলাস এল ম্যাকুয়াইড, সংবাদ সম্মেলনে জানিয়েছেন, একই চক্রের আরও ১২ জন চিকিৎসকসহ ২১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।
মাশিয়াত রশিদকে কারাদণ্ডের পাশাপাশি, প্রতারণামূলকভাবে হাতিয়ে নেয়া অর্থ ফিরিয়ে দিতে হবে, মেডিকেয়ার কোম্পানিকে। এছাড়া, আরও সাড়ে ১১ মিলিয়ন ডলার মূল্যের বাণিজ্যিক ও আবাসিক রিয়েল এস্টেট, রাষ্ট্রের বরাবরে বাজেয়াপ্ত করা হয়েছে।
এর আগে, ২০১৭ সালে গ্রেফতার হন তিনি। এরপর ২০১৮ সালে নিজে থেকেই দোষ স্বীকার করেন এই বাংলাদেশি।



