Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৯৩ বিদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় পৃথক অভিযানে বাংলাদেশিসহ ২৯৩ বিদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার রাতে কুয়ালালামপুরের পুডু এলাকার একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ২০৫ জন এবং শনিবার সেলাঙ্গরের পাইকারি বাজার থেকে ৮৮ জনসহ মোট ২৯৩ জন বিদেশি কর্মীকে গ্রেফতার করা হয়।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামিদি আদম জানিয়েছেন, অ্যাপার্টমেন্টে থাকা স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ইমিগ্রেশন, লেবার ডিপার্টমেন্ট ও কুয়ালালামপুর ডিবি কেএলের ১১০জন কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অন্যদিকে সারডাং জেলা পুলিশ সদর দফতরের বিশেষ অভিযানে বাকিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, মিয়ানমার এবং নেপালি নাগরিক রয়েছেন। যাদের বেশিরভাগই আশপাশের নির্মাণ কাজে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button