Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কুয়েতে দিনার অপমানের দায়ে ৪ বাংলাদেশিকে আটক

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েতের মুদ্রা হেয় বা অপমান করে, ৪ জন কুয়েত প্রবাসী বাংলাদেশি একটি ভিডিও ভাইরাল করেছিলেন এবং অবশেষে ওই ৪ বাংলাদেশিকে কুয়েতের স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বলে, জানা গেছে। স্থানীয় দৈনিক আল-রাই পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা জানান, রাষ্ট্রদূত।

তিনি আরো জানান, কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদেরকে স্থানীয় আইন মেনে চলার জন্য আহ্বান জানিয়ে আসছে। একই সঙ্গে দেশটির আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিদেশে দেশের ভাবমূর্তি ও মর্যাদা উজ্জ্বল করতে, আরও উদ্যোগী হওয়ার জন্য প্রবাসীদের পরামর্শ দিয়ে আসছেন।

এছাড়াও রাষ্ট্রদূত বলেন, কুয়েতের আইনে ওই ৪ বাংলাদেশি মুক্তি পেলেও বাংলাদেশ দূতাবাস ওদেরকে কুয়েত থেকে বিতাড়িত করতে কাজ করবে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি নাচের ভিডিও দেখে চার প্রবাসী বাংলাদেশিকে খুঁজছিল কুয়েতের বাংলাদেশ দূতাবাস। ওই চার বাংলাদেশির বিরুদ্ধে ‘অশ্লীল নাচ’ করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ তোলা হয়েছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button