বিশ্ববাংলা
সৌদিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়ানোর আহ্বান

সৌদিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন, দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার সৌদি আরবের জাজান বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. মারেই বিন হুসেইন আল কাহতানির সঙ্গে এক বৈঠকে এ আহবান জানান।
এ সময় রাষ্ট্রদূত যৌথভাবে গবেষণা সম্পাদন, শিক্ষার্থী বিনিময় কার্যক্রমসহ আরও বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষক নিয়োগের বিষয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী রয়েছে, যার বেশিভাগই নারী।
এখানে ৩৭টি দেশের শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করছে। বিভিন্ন অনুষদে তিন হাজারেরও বেশি শিক্ষক রয়েছেন, যার মধ্যে ২১ জন বাংলাদেশি। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে নয়জন বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন।



