Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাংলাদেশের ভাবমূর্তি: আল জাজিরার বিরুদ্ধে মামলার আবেদন

বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে প্রতিবেদন প্রচার করায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে ৫০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলার আবেদন করা হয়েছে। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এবং বঙ্গবন্ধু কমিশনের পক্ষ থেকে সিক্স সার্কিট কোর্টের আন্ডারে মিশিগান অঙ্গরাজ্যের কোর্টে এই মামলার আবেদন করা হয়।

মামলার আর্জিতে বলা হয়, ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্রে অসত্য এবং বানোয়াট তথ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে।

মামলার বিবাদীরা হলেন, আল জাজিরা ইংলিশ, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কস, ডেভিড বার্গম্যান, দেলোয়ার হোসেন, জুলকারনাইন সায়ের, কনক সারোয়ার ও ইলিয়াস হোসেন। এ ঘটনার জন্য আল জাজিরা কর্তৃপক্ষকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয় আল জাজিরায়। এরপর এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএসপিআর ও পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়। একে উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়।

এই প্রতিবেদনের মাধ্যমে দেশ ও সরকারবিরোধী নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলেও সেনাপ্রধানসহ সরকারি দলের নেতারা উল্লেখ করেছেন। আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর বিষয়ে রিট করা হলে, এই ভিডিও তুলে নেয়ার আদেশ দেন হাইকোর্ট।

সংশ্লিষ্ট খবর

Back to top button