Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বিপাকে বাংলাদেশসহ ৩৫ দেশের কুয়েত অভিবাসীরা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে, নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশসহ ৩৫টি দেশের অভিবাসীরা কুয়েতে ফিরতে না পেরে বিপাকে পড়েছেন।

কুয়েতে করোনার সংক্রমণ বাড়তে থাকায়, ২১ ফেব্রুয়ারি ঘোষিত বাংলাদেশসহ ৩৫টি দেশের সঙ্গে, শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে বিমান চলাচলের কথা থাকলেও, তা চালু হয়নি। এতে হতাশ হয়ে পড়েছেন, দেশে ছুটিতে থাকা অভিবাসীরা।

নির্ধারিত সময়ে কুয়েত ফেরার প্রত্যাশায় যেসব অভিবাসীরা দুবাই হয়ে কুয়েত যাওয়ার অপেক্ষায় ছিলেন, তারাও এখন কুয়েত প্রবেশে অনিশ্চয়তায় রয়েছেন। এদের মধ্যে অনেকের আবার আকামাও শেষ হয়ে গেছে।

কুয়েতে প্রায় সাড়ে তিন লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন, তাদের মধ্যে প্রায় ১২ হাজার প্রবাসী ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button