Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

অভিবাসীদের ভ্যাকসিন নিতে কাতার সরকারের আহ্বান

কাতারে ডিসেম্বর থেকে ফাইজার-বায়োটেকের করোনা ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। কাতারে করোনা ভ্যাকসিন নিতে অভিবাসীসহ সবাইকে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

দেশটিতে সরকার বিনা মূল্যে ভ্যাকসিন দেয়ায়, প্রবাসী বাংলাদেশিদের রেজিস্ট্রেশন করা উচিত বলে মনে করেন ভ্যাকসিন নেয়া প্রবাসীরা। রেজিস্ট্রেশন করা ব্যক্তিদের মধ্য থেকে ৫০ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে, আর বাকিরা ধীরে ধীরে পাবেন বলে জানানো হয়।

অভিবাসী ও স্থানীয় নাগরিক মিলিয়ে ২৬ লাখের বেশি জনসংখ্যা দেশটিতে। এরই মধ্যে এক লাখ ৫০ হাজারের বেশি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button