Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাংলাদেশি শিক্ষার্থীদের বার্ষিক ২ লাখ ডলার স্কলারশিপ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটির দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশি তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। গেলো ১১ ফেব্রুয়ারী রাষ্ট্রীয় প্রটোকল মেনে বিশ্ববিদ্যালয়ের মালিকানা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আবুবকর হানিপ জানান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার্থে যুক্তরাষ্ট্রে যেতে সক্ষম হবেন। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বার্ষিক ২ লাখ ডলারের স্কলারশিপ রয়েছে বিশ্ববিদ্যালয়ে।

তিনি আরও জানান, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের কাজ করারও পরিকল্পনা রয়েছে। এমনকি সুযোগ পেলে তিনি ভবিষ্যতে বাংলাদেশে আইজিইউ’র ক্যাম্পাস চালু করবেন বলেও জানান।

২০০৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে ৪ হাজারের বেশি ছাত্রছাত্রী উচ্চতর ডিগ্রি নিয়েছেন। এছাড়া, চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ শতাধিক।

সংশ্লিষ্ট খবর

Back to top button