বিশ্ববাংলা
সুদানে সম্মাননা পেলেন বাংলাদেশি পুলিশ সদস্য

শান্তিরক্ষায় পরিশ্রম ও কর্মদক্ষতার জন্য প্রশংসা সনদ পেয়েছেন, সুদানের দারফুরে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের অপারেশন অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া।
দেশটিতে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সুলতান আজম তিমুরি, দারফুরের এলফেশার সুপার ক্যাম্পের বঙ্গবন্ধু ক্যাম্পে, মাসুম মিয়ার হাতে এ সনদ তুলে দেন।
বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে জাতিসংঘের কোভিড-১৯ গাইডলাইন মেনে, দক্ষতার সাথে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করেন মাসুক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী তিনি।
সুদানে শান্তিরক্ষায় অবদানের জন্য, চলতি মাসের শুরুতে জাতিসংঘ শান্তি পদক পেয়েছেন মাসুক। সুদানে শান্তিরক্ষা মিশনে দায়িত্বপালন শেষে, আগামী ১১ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তার।



