কাতারে কর্মী সংকটে ক্ষতির সম্মুখীন বাংলাদেশি ব্যবসায়ীরা

কাতারে করোনাভাইরাসের কারণে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। কর্মী সংকট থাকায় কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভালোভাবে পরিচালিত করতে না পারায়, আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এসব প্রবাসীরা। এজন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।
ভালো পরিবেশে বসবাস করা, বৈদেশিক মুদ্রা অর্জন ও পরিবারকে অর্থনৈতিক ভাবে সাবলম্বী করার আশায়, বাংলাদেশিরা প্রবাসে পাড়ি জমায়। আর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বসবাস করে সৌদি আরবে। সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতারে প্রচুর সংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস করেন।
দক্ষিণ কাতারে কর্মী সংকটের কথা উল্লেখ করে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়িরা জানান, করোনারভাইরাসের মাঝেও তারা কাজ করে যাচ্ছেন। কাতার থেকে যেসব প্রবাসী নিজ দেশে ফিরে গেছে, তাদেরকে নিয়ে আসার জন্য বাংলাদেশসহ সেদেশের সরকারের সহযোগিতা চেয়েছেন, প্রবাসী ব্যবসায়ীরা।
দেশে আটকেপড়া কাতার প্রবাসীদের দেশটিতে প্রবেশে, দূতাবাসসহ বাংলাদেশ সরকারের সহযোগীতা চেয়েছেন, প্রবাসী বাংলাদেশিরা।
রুবেল রানা, বাংলা টিভি



