Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সৌদিতে লিফট ছিঁড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে লিফট দুর্ঘটনায় শাহীন খান পনির নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দাম্মামের জুবাইল সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, নির্মাণাধীন একটি বহুতল ভবনের পানির লাইনে কাজ করছিলেন শাহিন। এসময় ভবনটিতে মালামাল ওঠানোর কাজে ব্যবহৃত অস্থায়ী লিফট ছিঁড়ে শাহীনের ওপর পড়লে, গুরুতর আহত অবস্থায় তাকে আল জুবাইল সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর, তার মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে বলে জানান, স্বজনরা।

নিহত শাহিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ খানের ছেলে।

সংশ্লিষ্ট খবর

Back to top button