Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

আয়ারল্যান্ডে লকডাউন অব্যাহত

মহামারি করোনা প্রাদুর্ভাব রোধে আয়ারল্যান্ডে লকডাউন অব্যাহত রয়েছে। আগামী দিনগুলোতে সংক্রমণের হার কমে আসবে বলে আশা প্রকাশ করছেন সেখানকার নাগরিকসহ প্রবাসীরা।

চলতি বছরের শুরু থেকেই দেশটিতে ক্রমশ আক্রান্ত ও মৃতের হার বেড়ে যাওয়ায়, চতুর্থ লকডাউন শেষ হওয়ার আগেই, পঞ্চম বারের মত লকডাউন দিয়েছে সে দেশের সরকার। ফলে কমতে শুরু করেছে মৃত্যুর সংখ্যা।

মৃত্যুর হার নিম্নমুখী হওয়ায় স্বস্তি প্রকাশ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। তবে সংক্রমণের হার তেমনভাবে না কমায় এখনো শঙ্কা রয়ে গেছে। আগামী মাস থেকে স্কুলগুলোতে আংশিকভাবে কয়েকটি ক্লাস চালু করা হবে।

এরপর আগামী ১৫ মার্চ দ্বিতীয় ধাপে ও ১২ এপ্রিল তৃতীয় ধাপে সব ক্লাস খুলে দেয়ার পরিকল্পনা রয়েছে দেশটির সরকা্রের।

সংশ্লিষ্ট খবর

Back to top button