বিশ্ববাংলা
সিঙ্গাপুরে অগ্নিদগ্ধ হয়ে বাংলাদেশির মৃত্যু

সিঙ্গাপুরে একটি কারখানায় আগুনে পুড়ে, আনিসুজ্জামান নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। স্থানীয় সময় বুধবার ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে, সেখানে অগ্নিদগ্ধ হন আনিসুজ্জামান। তার একদিন পরই মারা যান তিনি। সেই কারখানাতেই কাজ করতেন আনিস।
জানা যায়, প্রায় দেড় বছর আগে আনিসুজ্জামান সিঙ্গাপুরে যান। গত বুধবার কারখানাতে কর্মরত অবস্থায় অগ্নিদগ্ধ হওয়ার পর হাসপাতালে নেয়া হলে, বৃহস্পতিবার মারা যান তিনি। মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছুলে, কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
আনিসুজ্জামানের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাত নম্বর বড়কূল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তার বাবার নাম অহিদ হাওলাদার।



