Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ট্রাম্পের গ্রিনকার্ড নিষেধাজ্ঞা বাতিল করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের গ্রিনকার্ড আবেদনকারীদের ওপর নিষেধাজ্ঞা বাতিল করেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন। নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে জো বাইডেন বলেন, এই নিষেধজ্ঞার কারণে অনেকে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারছেন না। এতে, দেশে ব্যবসার ক্ষতি হচ্ছে। তাই এই নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে।

এর আগে, গেল বছরে মার্কিন নাগরিকদের বেশি কাজের সুযোগ সৃষ্টি করার অজুহাতে, এই নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রতিবছর ১০ লাখের মতো গ্রিনকার্ড অনুমোদন করা হয়। এর মধ্যে ৭০ শতাংশ পান এমন অভিবাসীরা, যাদের আত্মীয়-স্বজন যুক্তরাষ্ট্রে থাকেন। আর পেশা সংশ্লিষ্ট গ্রিনকার্ডের ৮০ শতাংশ এমন অভিবাসীদের দেয়া হয়, যারা আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button