করোনায় বাড়ছে যুক্তরাজ্য প্রবাসীদের দুশ্চিন্তা

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাজ্যে। দেশটিতে প্রতিনিয়ত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। কবে নাগাদ এর থেকে মুক্তি পাওয়া যাবে, জানেন না কেউই।
করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় অনেকটাই দুশ্চিন্তায় আছেন, যুক্তরাজ্যের নাগরিকসহ দেশটিতে বসবাসরত প্রবাসীরা। অসতর্কতা ও যথাযথ সুরক্ষাবিধি না মেনে চলার কারনেই, করোনা সংক্রমন বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন বিশিষ্টজনেরা।
তবে, যুক্তরাজ্যে পুরুষদের চেয়ে, নারীরা বেশি আক্রান্ত হচ্ছেন ভাইরাসটিতে। করোনাকালীন সময়ের শুরু থেকে, প্রবাসীদের পাশে থাকার কথা জানান, বিশিষ্টজনেরা। সরকারি প্রণোদনার পাশাপাশি, কাউন্সিলের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা দেয়ার কথা জানান তারা।
করোনা থেকে সুরক্ষায় সতর্কতার কোন বিকল্প নেই, তাই যথাযথ সুরক্ষাবিধি মেনে, করোনার বিরুদ্ধে লড়াইয়ের আহবান, প্রবাসী বাংলাদেশিরা।
ডেস্ক নিউজ, বাংলা টিভি



