Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বার্মিংহামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত

যুক্তরাজ্যের বার্মিংহামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়, এক বাংলাদেশি দম্পতি মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায়, বার্মিংহাম শহরের কাছে রেডিচে- ৪৪১ মহাসড়কে তিনটি কার ও একটি মোটর সাইকেলের সংঘর্ষে, এই দুর্ঘটনা হয়।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পা‌পিয়া বেগম। তার স্বামী আব্দুর রহমান মু‌য়িমকে মারাত্মক আহত অবস্থায় এয়ার এম্বুলেন্সে করে, হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

আব্দুর রহমান মু‌য়িমের দেশের বাড়ি, মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুর নগর ইউনিয়নের, কদমহাটার বিনয়শ্রী গ্রামে এবং পা‌পিয়ার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাজরাকোনা গ্রামে। তাদের মৃত্যুর খবরে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button