Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

স্পেনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক মো. সারওয়ার মাহমুদকে স্পেনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের স্থলাভিষিক্ত হবেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে তিনি ব্রাসেলস, সিঙ্গাপুর, নিউইয়র্ক, হংকং মিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন উইংয়ে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর শেষ করেন।

এছাড়া বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেন। স্পেনে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত সাবেক মহাপুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকারকে ২০১৫ সালের ১৭ আগস্ট দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিতে নিয়োগ দেয় সরকার।

দুই বছর পর ২০১৭ সালের ১৮ ডিসেম্বর এক দফায় তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। সবশেষ গত বছরের শুরুর দিকে আরেক দফায় হাসান মাহমুদ খন্দকারের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপণ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button