বিশ্ববাংলা
মালায়েশিয়ায় মানব কঙ্কাল উদ্ধার করেছে দুই বাংলাদেশি
মালায়েশিয়ায় এক খামার থেকে মানব কঙ্কাল উদ্ধার করেছে দুই বাংলাদেশি নাগরিক।
রোববার দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান কেরাউংয়ের একটি খামারে কাজ করার সময় দুই বাংলাদেশি শ্রমিক কঙ্কালটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে।
পুলিশ জানায়, খবর পেয়ে সেখান থেকে দেহবশেষ ও তিন ফুট দূরে মাথার খুলি পাওয়া গেছে। এসময় কঙ্কালের পাশে ‘সেভেন সেন্ট’ লেখা একটি লাল টি-শার্ট উদ্ধার করা হয়েছে।
তবে, ঘটনাস্থলের আশেপাশের এলাকায় ক্লোজড সার্কিট ক্যামেরা অথবা সিকিউরিটি গার্ড না থাকায় ফরেনসিক ইউনিটের কর্মী, গোয়েন্দা কুকুর ইউনিট এবং কুয়ালালামপুর হাসপাতালের প্যাথলজিস্টরাও ঘটনাস্থলে পরিদর্শন করেন। এই ঘটনায় নিহত ব্যক্তির শনাক্তকরণের প্রক্রিয়াতে রয়েছে।



