Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কাতারে এক দশকে ১,০১৮ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গেলো এক দশকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে কাজ করতে যাওয়া ৬ হাজার ৫০০ জনেরও বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

তারা জানায়, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার সুযোগ পাওয়ার পর থেকে, স্টেডিয়ামসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করতে গিয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতি সপ্তাহে কাতারে গড়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের নিজেদের পরিসংখ্যান ছাড়াও দেশগুলোর সরকারি হিসাবও তুলে ধরেছে গার্ডিয়ান।

এর মাঝে বাংলাদেশি শ্রমিক মারা গেছে ১ হাজার ১৮ জন। সবচেয়ে বেশি মারা গেছে ভারতের শ্রমিক ২ হাজার ৭১১ জন। এছাড়া নেপালের ১ হাজার ৬১৪ জন,পাকিস্তানের ৮২৪ জন এবং শ্রীলঙ্কার ৫৫৭ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button