Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

আল জাজিরার প্রতিবেদন: ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার এডিটিং কাউন্সিলের ডিরেক্টর জেনারেল মোস্তেফা স্যোউয়াগসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আাশেক ইমামের আদালতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক মামলাটির আবেদন জমা দেন।

আবেদনে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধানকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়।

মামলার অপর আসামিরা হলেন, শায়ের জুলকারনাইন সামি, নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসমিম খলিল ও ডেভিড বার্গম্যান।

অ্যাডভোকেট মশিউর মালেক বলেন, দণ্ডবিধির ১৮৬০ সালের আইনের ১২৪, ১২৪এ, ১৪৯, ৩৪ ধারায় মামলার আবেদন দিয়েছি। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আবেদনটি আদেশের জন্য রেখেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button