Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

৫৯ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

৫৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ২০১৯ থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসসহ, বিভিন্ন অপরাধে অভিবাসন বিভাগ ও পুলিশের অভিযানে বিভিন্ন দেশের ৫৯ হাজার ১১৪ জনকে গ্রেফতার করে ফেরত পাঠানো হয়েছে।

তবে এখনও ডিটেনশন ক্যাম্পে, বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসী নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। করোনা পরিস্থিতির কারণে দেশে প্রত্যাবর্তন ব্যাহত হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রী দাতুক হামজা জয়নুদ্দিন।

তিনি বলেন, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের মোট ৩৭,০৩৮ জন অভিবাসীকে আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এরমধ্যে ৫৪৫০ জন বাংলাদেশের নাগরিক।

সংশ্লিষ্ট খবর

Back to top button