Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দেশে ফিরছে অবৈধ লেবানন প্রবাসীরা

লেবাননে করোনার প্রকোপ বৃদ্ধি ও লকডাউনের কারনে দীর্ঘ বিরতির পর আবারো বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের দেশে পাঠানো শুরু হচ্ছে। স্বেচ্ছায় দেশে ফিরতে লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসে নাম নিবন্ধনকৃত ৪৩২ জন অভিবাসীর হাতে বিমান টিকেট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। ১৪ ফেব্রুয়ারী বৈরুতের ক্লাসিকো ষ্টেডিয়ামে তাদের হাতে বিমানের টিকেট তুলে দেয়া হয়।

দেশে ফিরতে বাংলাদেশিদের হাতে টিকেট তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন ও তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফিসহ দূতাবাসের কর্মকর্তারা।

অভিবাসীরা টিকেট হাতে পেয়ে বাংলাদেশ সরকার ও দূতাবাসকে ধন্যবাদ জানান। একই সঙ্গে, আরও স্বল্প ব্যয়ে দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানান।

আগামী মার্চ মাসের মধ্যে নিবন্ধনকৃত সকল বাংলাদেশিদের পর্যায়ক্রমে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে পাঠানো হবে। অবৈধ প্রবাসীদের স্বার্থে দূতাবাসে নাম নিবন্ধন এখনো চালু আছে বলে জানান রাষ্ট্রদূত।

লেবাননে দীর্ঘ দেড় বছর ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দাসহ মুদ্রাস্ফীতির কবলে পড়ে, বাংলাদেশিরা চরম অনিশ্চয়তায় দিন পার করছে।

বাবু সাহা, লেবানন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button