Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাংলাদেশি গৃহকর্মী হত্যায় সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড

সৌদিতে বাংলাদেশি গৃহকর্মী হত্যায় আয়েশা আল জিজানী নামের এক সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। এ ঘটনায় আয়েশার স্বামী বাসেম সালেম ও পুত্র ওয়ালীদকে কারাদন্ড দিয়েছে।

রোববার রিয়াদের ক্রিমিনাল কোর্ট এ রায় ঘোষণা করে। এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা বাংলাদেশি নাগরিক আবিরন বেগমের গৃহকর্ত্রী ছিলেন।

চিকিৎসার ব্যবস্থা না করাসহ বিভিন্ন অসহযোগিতা করার অপরাধে আয়েশার ছেলে ওয়ালিদকে ৭ মাসের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়। এছাড়া হত্যার আলামত ধ্বংস, বিভিন্ন অবৈধ কাজে পাঠানো ও চিকিৎসার ব্যবস্থা না করায়, আয়েশার স্বামীর বিভিন্ন মেয়াদে জেল ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ২৪ মার্চ রিয়াদের আজিজিয়ায় আবিরন বেগম সৌদি গৃহকর্ত্রীর নির্যাতনে মৃত্যুবরণ করেন যা পরবর্তীতে হত্যাকাণ্ড বলে হাসপাতালের ফরেনসিক রিপোর্টে জানা যায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button