Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

শুরু হচ্ছে অবৈধ লেবানন প্রবাসীদের দেশে পাঠানো কার্যক্রম

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, অবৈধ লেবানন প্রবাসীদের দেশে পাঠানো কার্যক্রম। এ দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ফিরবেন, নিবন্ধনকৃত ৪৮২ জন প্রবাসী।

এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে নিবন্ধনকৃতদের সিরিয়াল নম্বর প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৪৪৪ জন প্রবাসী ২০২০-২১ সালের দেয়া বিশেষ সুযোগে, স্বেচ্ছায় দেশে ফিরতে নাম নিবন্ধন করেন।

গেলো জানুয়ারিতে তাদের ফ্লাইট চালু হবার কথা জানিয়েছিল বাংলাদেশ দূতাবাস। কিন্ত লেবাননে দীর্ঘ লকডাউন থাকায় বিশেষ ফ্লাইট বাতিল হয়। বাকি ৩৮ জন ২০১৯-২০ সালে নাম নিবন্ধন করেন।

তবে, তাদের বিরুদ্ধে মামলা থাকায় তখন দেশে ফিরতে পারেননি তারা। এছাড়া,নিবন্ধনকৃত বাকিদেরও পর্যায়ক্রমে দেশে পাঠানো হবে বলে জানায়, বাংলাদেশ দূতাবাস।

সংশ্লিষ্ট খবর

Back to top button