Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ওয়ার্ক পারমিট না থাকায় সুইডেনে ব্যয়বহুল উচ্চশিক্ষা

সুইডেনে বিদেশি শিক্ষার্থীদের ওয়ার্ক পারমিট না থাকায় উচ্চশিক্ষা গ্রহণ ব্যয়বহুল হয়ে পড়েছে। দেশটিতে ওয়ার্ক পারমিট থাকলে শিক্ষার্থীরা বিনামূল্যে পড়াশোনা করতে পারেন। তাই অনেক শিক্ষার্থীই ওয়ার্ক পারমিট নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে বিনা বেতনে পড়াশোনা করছেন।

তবে করোনার কারণে সে সুযোগ কমেছে আশঙ্কাজনক হারে। এক প্রবাসী বাংলাদেশি বলেন, শিক্ষার্থীরা প্রথমে স্টুডেন্ট ভিসায় এসে ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট হয়ে যান। কিন্তু করোনা মহামারির কারণে কাজের পরিবেশ কমে যাওয়ায়, সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীরা।

আগে দেশটিতে পড়াশোনা করতে বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি ছিলো না, কিন্তু বর্তমানের দেশটিতে পড়ালেখা করতে বিদেশি শিক্ষার্থীদের প্রতি বছর ৮ থেকে ১৫ লাখ টাকার বেশি খরচ হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button