Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মসজিদে নামাজ স্থগিত, বিধিনিষেধ অমান্যে জেল-জরিমানা

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের ১০ মসজিদে নামাজ পড়া স্থগিত করা হয়েছে। মসজিদে আগত ও কর্মরতদের করোনা আক্রান্ত হওয়ার প্রতিবেদনের প্রেক্ষিতে, দেশটির ইসলামিক দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

 সৌদি গেজেটের খবরে বলা হয়, দেশটির আল-দালাম অঞ্চলের মসজিদ বিভাগের পরিচালক ও মসজিদে কর্মরত ৬ কর্মীর করোনা পজেটিভ হওয়ার কারনে, এসব মসজিদে নামাজ পড়া বন্ধ করে দেয়া হয়।

ইসলামিক দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানায়, দুই দিনের মধ্যে তারা রিয়াদ অঞ্চলের ৫টি মসজিদ, হরাইমোলাহ অঞ্চলের ৩টি মসজিদ এবং আল-আফলাজ ও আল-দালাম অঞ্চলের ১টি করে মসজিদে, নামাজ পড়া বন্ধ করে দিয়েছে।

এছাড়াও দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী ৩টি মসজিদ,আল-বাহা অঞ্চলের আল-মান্দাকে ১টি মসজিদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের একটি মসজিদে নামাজ পড়া বন্ধ করার তালিকায় রয়েছে। এসব মসজিদগুলোতে জীবাণূমুক্ত করণের জন্য ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়।

প্রত্যেক অঞ্চলের মসজিদ শাখা, প্রাদেশিক শাখা ও জাতীয় সংস্থাগুলো এ জীবাণুমুক্তকরণ কার্যক্রম গ্রহণ করবে।  জীবাণূমুক্তকরণ কাজের সম্বন্বয় করবে দেশটির মসজিদ বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও আঞ্চলিক নগর বিভাগ।

অন্যদিকে, কাতারে পুনরায় করোনার সংক্রমন বেড়ে যাওয়ায়, কঠোর বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। তবে অনেকেই তা অমান্য করছেন, যে কারনে প্রতিদিনই জেল-জরিমানা করা হচ্ছে। করোনার প্রাদুর্ভাব রোধে, কাতার প্রশাসন কঠোর বিধিনিষেধ জারি করায়, সমস্যায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

জেল-জরিমানার হাত থেকে বাঁচতে  সবাইকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন, প্রবাসীরা। কাতারে বর্তমানে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭ হাজারেরও বেশি। আর দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন দুই শতাধিক। তবে, এরই মধ্যে কাতারজুড়ে চলছে করোনা ভাক্সিন প্রদান কর্মসূচি।

সংশ্লিষ্ট খবর

Back to top button