Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

জাতিসংঘ শান্তি পদক পেলেন ২১ পুলিশ সদস্য

সুদানের দারফুরে ২১ জন বাংলাদেশি পুলিশ সদস্যকে জাতিসংঘ শান্তি পদক দেয়া হয়েছে। এলফেশার সুপার ক্যাম্পের বংগবন্ধু ক্যাম্পে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে উনামিড পুলিশ চিফ অফ স্টাফ মেজর জেনারেল আহমাদো মান্না এ পদক পরিয়ে দেন।

প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন পুলিশরা, এই পদক প্রাপ্তি তাদের সকল কষ্ট ভুলিয়ে দিয়েছে। ২০০৭ সাল থেকে দারফুরে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন যৌথভাবে শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন, আহমাদো মান্না।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের সদস্যরা উনামিড মিশনের অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে এবং শান্তি প্রতিষ্ঠা ছাড়াও সুদানের স্থানীয় জনগণের জীবনমানের উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করেছে তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button