Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

গ্রীসের জেলখানায় ভোগান্তিতে বাংলাদেশিরা

ইউরোপের দেশ, গ্রীসের জেলখানা বা ডিটেনশন সেন্টারগুলোতে ভোগান্তিতে আছেন অনেক প্রবাসী বাংলাদেশি। সেখানে অনেক নির্যাতনের শিকার তারা। বিশেষ করে পাকিস্তানীরা এসব বাংলাদেশিদের ওপর নির্যাতন চালায়।

যার ধারাবাহিকতায় গত শনিবার রাতে গ্রীসের একটি ডিটেনশন সেন্টারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কোরে, একদল পাকিস্তানি ও বাংলাদেশিদের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।

একটি সভ্য দেশে থেকেও পুলিশ মানুষের জীবনের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হচ্ছে, অবৈধ অভিবাসীদের সাথে অমানবিক আচরণসহ বিনা অপরাধে মাসের পর মাস ডিটেনশন সেন্টারগুলোতে আটক রাখছে। অস্বাস্থ্যকর পরিবেশে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, অনুন্নত খাবার পরিবেশনসহ খারাপ আচরণেরও অভিযোগ পাওয়া গেছে।

জাকির হোসাইন, গ্রীস প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button