Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

করোনাকালে প্রবাসে মহাসঙ্কটে বাংলাদেশি শিক্ষার্থীরা

করোনাকালে মহাসঙ্কটে আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

করোনার ভয়াল থাবায় থমকে গেছে গোটা বিশ্ব। সেই সঙ্গে বিশ্বের অর্থনীতিতে নেমে এসেছে বড়ধরণের বিপর্যয়। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষ চাকুরি হারিয়েছেন। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকে লোকসানের সম্মুখীন হচ্ছেন।

তবে, করোনার আঘাতে সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছে, শিক্ষার্থীদের মাঝে। প্রায় এক বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। বিশেষ করে বিদেশি শিক্ষার্থীরা রয়েছেন মহাসঙ্কটে। আমেরিকা, অস্ট্রেলিয়াসহ পশ্চিমা দেশগুলোতে যেসকল শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান, তাদের অনেকে লেখাপড়ার পাশাপাশি, খণ্ডকালীন চাকুরিতে মনোনিবেশ করেন।

যার মাধ্যমে তাদের অনেকে, নিজেদের দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় খরচের সংস্থান করেন। তবে, করোনা পরিস্থিতিতে তাদের অনেকে দীর্ঘ সময় ধরে সাময়িকভাবে এসকল খণ্ডকালীন চাকুরি থেকে বিচ্ছিন্ন।

বিভিন্ন দেশে সরকারের পক্ষ থেকে, কর্মজীবীদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করা হলেও, শিক্ষার্থীরা থেকে গেছেন তার বাইরে।

সংশ্লিষ্ট খবর

Back to top button