Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মালয়েশিয়ায় বাংলাদেশির গলিত লাশ উদ্ধার

মালয়েশিয়ার একটি নর্দমা থেকে এক বাংলাদেশির গলিত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার মালয়েশিয়ার পিনেং রাজ্যে একটি কারখানার কাছে একটি নর্দমা থেকে ওই বাংলাদেশির পচাগলা লাশ শনাক্ত করেন কারখানার এক ম্যানেজার।

ম্যানেজার জানায়, পচাগলা অবস্থায় পড়ে ছিল লাশটি। লাশের পাশের একটি নর্দমায় ড্রেনের ঢাকনা খুলে ভেতরে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ২১ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, হত্যার কথা স্বীকার করেছে ঐ যুবক। তবে কি কারণে হত্যা করেছে তা তদন্ত করছে পুলিশ। হত্যাকারীর নাম প্রকাশ করেনি দেশটির পুলিশ। এর আগে, গেলো ১৫ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল নিহত মোহাম্মদ রাজীব মিয়া নামে রাজীব। তিনি শরীয়তপুর সদরের বিনোদপুর ইউনিয়নের আবদুল গনি কাজীর ছেলে রাজীব কাজী (২৯)।

সংশ্লিষ্ট খবর

Back to top button