Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বিদেশি পর্যটক টানতে চায় আমিরাত

মহামারির ক্ষত কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে চায় সংযুক্ত আরব আমিরাত। এ জন্য বিদেশি পর্যটকদের টানতে নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। এই উদ্যোগের সুবিধা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিসহ ভ্রমণপিপাসুরা।

দেশটির পর্যটন সম্ভাবনা তুলে ধরতে গত বছর অক্টোবরে দুবাই এক্সপো হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে নতুন শিডিউল ঘোষণা করা হয়েছে।

দুবাইয়ের সাত তারকা মানের হোটেলগুলোসহ সমুদ্রপৃষ্ঠে গড়ে ওঠা নানা আকর্ষণীয় জায়গায় পর্যটকদের আনাগোনা অনেক খানি বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে এক্সপোকে ঘিরে শিগগির পর্যটকদের ভিড় আরো বাড়বে।

প্রবাসী বাংলাদেশিরা জানান, লকডাউনের পর এদেশের পর্যটনশিল্পে একধরনের‍ ধস নামে। তবে পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে আমিরাত সরকার। এ সুযোগ বাংলাদেশিরাও পাচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button